ফেসবুক লাইভে সন্ধ্যায় ভুতুড়ে বিদ্যুৎ বিলের গণশুনানি

২৮ জুন, ২০২০ ১২:০০  
ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে আজ (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় ডিপিডিসির ফেসবুক পেজে গণশুনানি করবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। ঢাকার দক্ষিণাঞ্চল ও নারায়ণগঞ্জ এলাকার বিতরণের দায়িত্বে থাকা কোম্পানিটির ভুক্তভোগী গ্রাহকরা এ আয়োজনে অংশ নিতে পারবেন। ফেসবুক লাইভে বিদ্যুতের ভুতুড়ে বিলের বিষয়ে গ্রাহকদের সরাসরি প্রশ্নের উত্তর দেবেন ডিপিডিসি শীর্ষ কর্মকর্তারা। গ্রাহকদের প্রশ্নের জবাবের পাশাপাশি তাদের ভুতুড়ে বিলের বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করবেন তারা। ডিপিডিসির গ্রাহকরা চাইলে সরাসরি অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে নাম, ফোন নাম্বার লিখে কমেন্ট করতে হবে। এছাড়াও কমেন্ট অপশনে প্রশ্ন লিখেও জানানো যাবে।